২০৪০ সাল থেকে আর কার্বন নির্গত হবে না ডালমিয়া সিমেন্ট কারখানায়
দি নিউজ লায়ন ; বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে ২০৪০ সাল থেকে ডালমিয়া সিমেন্ট কারখানায় আর কার্বন নির্গত হবে না। প্যারিস জলবায়ু চুক্তির পঞ্চম বর্ষ পূর্তি উপলক্ষ্যে শনিবার এক ভার্চুয়াল সেমিনারে যোগ দেয় ভারত , আমেরিকা , ব্রিটেন , জাপান , চীন , ইতালি , ফ্রান্স , অস্ট্রিয়া সহ ৭৫ টি দেশ। এতে বক্তব্য পেশ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান , ২০০৫ সালের পর থেকে ভারত কার্বন নিগর্মন ২১ শতাংশ কমিয়েছে।
ডালমিয়া সিমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও মহেন্দ্র সিংহী এই সেমিনারে জানান , আমাদের সকলকে জলবায়ু সংক্রান্ত এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে।
সিমেন্টের ক্ষেত্রে ডালমিয়া পথ দেখিয়েছে ' পরিছন্ন ও সবুজ ' একে ওপরের পরিপূরক। সিমেন্টের ক্ষেত্রে ডালমিয়া সিমেন্ট ২০১৮ সাল থেকেই তাদের ৯ টি রাজ্যের ১৩ টি কারখানায় কার্বন নির্গমন কমিয়ে এনেছে।মহেন্দ্র সিংহী জানান , সমাজ ও পৃথিবীকে ভালো রাখতে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পুনঃব্যবহারযোগ্য শক্তিকে কাজে লাগাতে হবে।

Post a Comment